এ সম্পর্কিত আরও খবর
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৫৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউছার ও হিমেল। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রামপুর শ্মশানঘাট এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযান পরিচালনাকারী মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ অনুযায়ী অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসনের এই তৎপরতায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন