এ সম্পর্কিত আরও খবর
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা কার্যালয়ের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:১১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা কার্যালয় নির্মাণের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়াদ হোসেন, সাংবাদিক মোহাম্মদ হাসান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র দেলোয়ার হোসেন মানিক ও ব্যবসায়ী শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা পরিষদ চন্দ্রগঞ্জ এবং হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তীস্থানে স্থানে হলে লোকজন সহজে স্কুল-কলেজ, ব্যাংকসহ সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। ওই স্থানে সরকারি ১১ একর খাস জমি রয়েছে। নতুন করে সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে না। সরকার যেন উপজেলা পরিষদ স্থাপনের স্থান পুনর্বিবেচনা করে, আমরা সে দাবি জানাচ্ছি।
২২ মে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমাকে চন্দ্রগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, মানববন্ধনের বিষয়টি আমাদের জানা নেই। সরকারি গ্যাজেট অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করবো।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯ টি ইউনিয়নকে সংযুক্ত করে চন্দ্রগঞ্জ পৃথক থানা ঘোষণা করা হয়। সদরের পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। ৭ মে সচিবালয়ে নিকার বৈঠকে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণা করা হয়। ১৯ মে চরচামিতা ও বটতলি মৌজাকে উপজেলার হেডকোয়ার্টার উল্লেখ করে মন্ত্রীপরিষদ বিভাগ গ্যাজেট প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন