এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইব্রাহিম মেলকার ওরফে ইবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনপুরা ব্রীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইব্রাহিম চর আলী হাসান গ্রামের করিম মেলকারের ছেলে ও পেশায় কৃষক।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকে জেলায় প্রচুর বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়। ইব্রাহিমের গরু মাঠে ছিল। ঘটনার সময় তিনি গরু আনতে মাঠে যান। গরুর খুঁটি উঠানোর সময় বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চররমনী মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রহমান স্বপন বলেন, ইব্রাহিম ভালো মানুষ ছিলেন। তিনি বজ্রপাতে মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতে কুরবানির জন্য প্রস্তুত দুইটি গরু মারা গেছে। এতে এক ক্ষুদ্র ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এরআগে রোববার (২৪ মে) রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরি গ্রামে বুলবুল আহমেদ জনির দুটি গরু বজ্রপাতে মারা গেছে। এরমধ্যে একটি গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য ২ লাখ ৮ হাজার টাকা চূড়ান্ত হয়েছিল। অন্য গরুটি হাটে উঠানোর কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন