এ সম্পর্কিত আরও খবর
ব্যবসায়ীকে মারধরে ইউপি সদস্যসহ ১১ বিরুদ্ধে অভিযোগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ মে ২০২৬, ০২:৫৪ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জমি বেচাকেনা নিয়ে রাজীব কুরি নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীবের বাবা হারাধন কুরী কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে দুই ইউপি সদস্যসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযুক্তরা হলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য দিলিপ দাস ও ৭নং ওয়ার্ডের সদস্য মো. সোলাইমান। এছাড়া দয়া দাস, নুর মোহাম্মদ, মো. হামিদ, জমির ক্রেতা শফিক উল্লাহ ও তার ছেলে দিদার হোসেনকেও অভিযুক্ত করা হয়।
রাজীব উপজেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় বাজারের ব্যবসায়ী।
অভিযোগ সূত্র জানায়, রাজীব তার প্রতিবেশী শফিকের কাছে ৬ শতাংশ জমি বিক্রির জন্য ৬ লাখ টাকা বায়না নেয়। ওই জমি বিক্রি নিয়েই শফিকের সঙ্গে তার দ্বন্ধ দেখা দেয়। এতে ২২ মে রাতে করুনানগর বাজার এলাকার লোকনাথ মন্দিরের সামনে স্থানীয়ভাবে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে রাজিব অভিযুক্ত ইউপি সদস্যদের সিদ্ধান্ত মেনে নেইনি। এই ঘটনার জের ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা রাজিবকে মারধর করে। তাকে বাঁচাতে এলে তার ছোট ভাই মিঠু কুরীকেও মারধর করা হয়।ঘটনার সময় ভিডিও ধারণ করায় রাজিবের মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। মারধরে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজিব কুরী বলেন, আমি শফিকের কাছে ৬ শতাংশ জমি বিক্রি করবো বলে বায়না নিয়েছি। কিন্তু সে বায়না চুক্তির মধ্যে ৭ শতাংশ জমি উল্লেখ করেছে। এছাড়া জমি বিক্রির লোকেশন নিয়েও দ্বন্ধ দেখা দেয়৷ এতে স্থানীয়ভাবে সালিসি বৈঠক হয়। ওই বৈঠকে ইউপি সদস্য দিলিপ ও সোলাইমান পরকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে। আমার মোবাইলটিও তারা ছিনিয়ে নিয়ে গেছে।
ইউপি সদস্য দিলিপ দাস ও মো. সোলাইমান জানায়, শফিক গরীব মানুষ। তার কাছে ৭ শতাংশ জমি বিক্রি করবে বলে রাজিব ৬ লাখ টাকা বায়না নিয়েছে। এখন তিনি বলে ৬ শতাংশ জমি বিক্রি করবে। তবে সড়কের পাশে জমি তাকে দেবে না। কিন্তু বিক্রির কথাবার্তার সময় জমি মেপে খুঁটি স্থাপনও করা হয়েছিল। তাকে কেউ মারেনি। তিনি বৈঠকে তাদের (ইউপি সদস্যদের) মারধরের হুমকি দেয়। এসময় প্রতিবাদ করলে তিনি ভিডিও করে। এতে সবাই উত্তেজিত হয়ে পড়ে।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হান্নান বলেন, অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন