এ সম্পর্কিত আরও খবর
আকস্মিক বজ্রপাতে ১৩ গরু, ১ মহিষের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টির সময় কুচাই চা বাগান এলাকায় ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামে একটি মহিষের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই পশুগুলো মারা যায়। এ ঘটনায় চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
নিহত গরুর মালিকদের মধ্যে রয়েছেন রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয়রা জানান, এসব চা শ্রমিক পরিবারের আয়ের প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এ ক্ষতিতে তারা চরম সংকটে পড়েছেন।
ঘটনার খবর পেয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন।
এ বিষয়ে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম আর্থিক দুরবস্থায় রয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন