এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড়ে পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল অভিযান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ে পুশ ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার করে অভিযান পরিচালনা করা হয়েছে। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশ-ইন এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টসমূহে অতিরিক্ত টহল পরিচালনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তবর্তী গ্রামসমূহে নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশ-ইনপ্রতিরোধ সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প/বিওপিকে অবহিত করার জন্য আহ্বান জানানো হচ্ছে। সীমান্ত এলাকায় বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন প্রকার পর্যবেক্ষণ সরঞ্জাম, যেমন- হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট এবং সার্চলাইট দ্বারা পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নাইট ভিশন গগলস এর মাধ্যমে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবি ৫৬ জানায় সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভার মাধ্যমে পুশ-ইন প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হচ্ছে।
সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়াও ০৩ জুন ২০২৬ ইং রাত্রিকালীন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে স্থানীয় জনসাধারণকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন