এ সম্পর্কিত আরও খবর
মোংলায় এনএসআই'র তথ্যে ভুয়া র্যাব সদস্য আটক
- মোংলা প্রতিনিধি
- প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:০৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
মোংলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল জানান, র্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিনলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হলে জিনলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।
আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।
মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন