এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহির উদ্দিন মাহমুদ নামে এক মাদ্রাসা শিক্ষকের নামে চাঁদা দাবির মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়ে এবং অপপ্রচারকারীদের বিচার দাবি করেছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এসময় মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, বিএনপি নেতা হারুনুর রশিদ, বিএনপি নেতা ও মাদরাসা শিক্ষক জহির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন মাহমুদ বলেন, আমাদের সঙ্গে ইতালি প্রবাসী জসিমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তারা একাধিকবার আমাদের ওপর হামলা করেছে। এখন তারা বাড়ি করতে গেলে ভবনের কিছু অংশ আমাদের জমিতে পড়ে। এতে বাধা দিলে তারা আমার পরিবারের ওপর হামলা করা হয়৷ এখন তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছে। সম্পুর্ণ মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
মাদ্রাসা শিক্ষক জহিরের মেয়ে জান্নাতুল মাওয়া প্রীতি বলেন, আমার বাবা মাদরাসা শিক্ষক ও বিএনপি নেতা। তিনি এলাকার সম্মানীয় মানুষ। জসিমের স্ত্রী ও মেয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।
প্রসঙ্গত, ৩ জুন মোহাম্মদনগর এলাকার ইতালি প্রবাসী জসিম উদ্দিনের পরিবার ও মাদ্রাসা শিক্ষক জহিরের পরিবারের সঙ্গে জমির বিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। ৪ জুন জসিমের স্ত্রী শাহনাজ বেগম সংবাদ সম্মেলন করে জহিরের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ তোলে। চাঁদা না দেওয়ায় জসিমের পরিবার-স্বজনসহ ১৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ তোলা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন