এ সম্পর্কিত আরও খবর
মালিকানাধীন জমি ফিরে পেতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী গ্রামে অবৈধভাবে দখল করে রাখা ১৬ শতাংশ জমি ফিরে পেতে শাকিল কবিরাজ নামে এক যুবদল নেতা সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে জমির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা এবাদ উল্যা গাজীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ জানানো হয়। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার রাখালিয়া বাজারে একটি কার্যালায়ে ভুক্তভোগী পরিবার এ আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলা যুবদলের সদস্য শাকিল কবিরাজ ও উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সভাপতি এবাদ উল্যা গাজী বক্তব্য রাখেন।
যুবদল নেতা শাকিল কবিরাজ বলেন, আওয়ামী লীগের আমলে ইতালি প্রবাসী মামুন মিজি ও তার স্ত্রী রোজিনা বেগম আমাদের ১৬ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করে। কিন্তু জমিটি আমাদের নামে রেকর্ডভুক্ত। মামুনরা দাবি করে তারা ক্রয় করে বাড়ি করেছে। এখন কাগজপত্র দেখানোসহ বসতে বললে তারা আসছে না। এতে গত শুক্রবার বাধ্য হয়ে ওই বাড়িতে কাঁটা তারের বেড়া দিয়েছি। এরপর তারা বসেনি, উল্টো আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এছাড়া বিএনপি নেতা এবাদ উল্যা গাজীর বিরুদ্ধেও অপ্রপ্রচার চালিয়েছে।
এবাদ উল্যা গাজী বলেন, শাকিল আমাকে ফোন দিয়েছে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। এরপর পরই ঘটনাস্থলে পুলিশ এসে উভয়ে শান্ত করে। পরে ঘটনাটি নিয়ে বসার জন্য পুলিশ উভয়পক্ষকে আহবান করে। সেখানে আমি কোন কিছুই করিনি। কিন্তু আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম বলেন, জমি ক্রয় করে আমরা ৫-৬ বছর বসবাস করে আসছি। এখন শাকিল ও এবাদ উল্যা আমাদের বাড়ি দখলের জন্য কাঁটাতারের বেড়া দিয়েছে। কাঁটাতারের বেড়া সরানো হয়নি। আমরা অবরুদ্ধ অবস্থায় আছি।
প্রসঙ্গত, শুক্রবার (৫ জুন) সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবংশী গ্রামে মিজি বাড়িতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রবাসী মামুনের বাড়ি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামুনের স্ত্রী রোজিনা থানায় যুবদল নেতা ও বিএনপি নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন