এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি এ কর্মশালার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী, সুব্রতসহ আরও অনেকে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘আমাদের ইউনিয়নটি নদী বেষ্টিত, এবং দুর্যোগপূর্ন। এখানে দুর্যোগ নিয়ে কাজ করছে ব্র্যাক। আমরা চাই তাদের এ কাজটি অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন