এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বাজুসের প্রাক নির্বাচনী সভা
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার প্রাক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) দুপুরে জেলা শহরের একট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বাজুস নেতারা নির্বাচনের আগে বিভিন্ন দাবি তুলে ধরেছেন।
বাজুসের জেলা সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহনান মানিক।
বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাজুসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষ্মীপুরের গোল্ডেন টাচ শিল্পালয় এন্ড জুয়েলার্সের স্বত্ত্বধিকারী দীলিপ কুমার সাহা, লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের সাধারণ সম্পাদক পলাশ কুরি ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ।
স্বাগত বক্তব্যে বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, বাজুস আমাদের আবেগ ও অনুভূতির প্রতিষ্ঠান। স্বর্ণ ব্যবসা বহু আদি ও ঐতিহ্যবাহী ব্যবসা। বর্তমানে স্বর্ণের আকাশ্চুম্বি দাম। এ ব্যবসা করতে এসে বর্তমান যুগে যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত তাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। স্বর্ণের আকাশ্চুম্বী দামের কারণে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি বেড়ে গেছে। এসব ব্যাপারে প্রশাসনের জোরালো ভূমিকা প্রয়োজন। আমরা নিরাপদে ব্যবসা করতে চাই।
প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চে দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে বুধবার এ সভার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন