এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীতে যুব জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:১০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী জেলা জামায়াতের অফিস ‘আল হেলাল একাডেমি’ মিলনায়তনে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
যুবনেতা আহমদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে #প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আব্দুর রশিদ সাবেক জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা। এ ছাড়াও উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ডক্টর খায়রুল আনাম জেলা নায়েবে আমীর, উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী।
বক্তারা যুবকদের সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ছাড়াও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও যুব বিভাগের নীলফামারী জেলার ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারীগণদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন