এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। পরে আহত ওই ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরেক চোরাকারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, রাতে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে থামার নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়। এতে একজন আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।
বিজিবি জানায়, এ ঘটনায় গোয়েন্দা তৎপরতা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন