এ সম্পর্কিত আরও খবর
প্রান্তিক কৃষকদের নিয়ে পঞ্চগড়ে পার্টনার কংগ্রেস
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কৃষিকে আধুনিকায়ন এবং বিশ্বের সাথে সমন্বয় করে উত্তম কৃষি চর্চা এবং কৃষির বানিজ্যিকিকরন মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার রোধ, নতুন নতুন প্রযুক্তির সাথে প্রান্তিক পর্যায়ের কৃষকদের পরিচয় করতে পঞ্চগড়ের প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস করেছে কৃষি বিভাগ। সেই সাথে চাষীদের উৎপাদিত ফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার হলরুমে বেলা ১১.৩০ থেকে দুপুর পর্যন্ত এই পার্টনার কর্মসূচি হয়। এতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী সহ সংশ্লিস্টরা বক্তব্য দেন।
বক্তারা কৃষিতে কীটনাশক সারের ব্যবহার কমিয়ে কিভাবে কৃষিতে উৎপাদিত পন্যের বাজারজাতকরন রপ্তানিমূখী করতে করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। এ সময় সমবায় কর্মকর্তা সহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করেন। পরে সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন কৃষিতে সমবায় সমিতি করার উপায় নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এর আগে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পন্যগুলোর গুনাগুন যাচাই বাছাই করে রপ্তানিমূখী করতে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন