এ সম্পর্কিত আরও খবর
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনার সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক তাহের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর ২০২৬-২৮ সেশনের জন্য খুলনা মহানগর শাখার কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি এবং দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ ও রোটারিয়ান ডা. সৈয়দ আবু সইদ।
৩১ সদস্যের নির্বাহী কমিটিতে সহসভাপতি পদে আছেন দৈনিক প্রবর্তন সম্পাদক ও খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সালাম শিমুল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম এবং কলেজ শিক্ষক জি এম মোজাহিদুল ইসলাম।
এছাড়া কমিটিতে অন্যন্য পদে রয়েছেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোল্লা মারুফ রশীদ ও অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. একরামুল হোসেন লিপু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মহিলাবিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন খাঁন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্মবিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা-বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মো. সিরাজুল ইসলাম, মো. আকবর আলী, কামরুল ইসলাম ভুট্টো ও ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার অনুমোদিত, অলাভজনক ও অরাজনৈতিক এই সংস্থাটি ভারত ও নেপাল সরকারেরও অনুমোদনপ্রাপ্ত। এছাড়া ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন-ভারত, ন্যাশনাল ভিজিলেন্স কমিশন-ভারত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সংস্থাটি স্বীকৃতিপ্রাপ্ত ও নিবন্ধিত। ইতিমধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সার্কভুক্ত দেশসমূহসহ বাংলাদেশের অভ্যন্তরে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন শতাধিক শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন