এ সম্পর্কিত আরও খবর
কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো আজও তারা কারখানার নির্ধারিত সাপ্লাইয়ের পানি পান করেছিলেন। কিন্তু পানি পানের পরপরই সবার মধ্যে তীব্র অস্বস্তি ও অস্বাভাবিকতা শুরু হয়। একপর্যায়ে তাদের সহকর্মীরা অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে গেলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে অনেক শ্রমিককে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিক থেকে অসুস্থ অবস্থায় একের পর এক শ্রমিককে হাসপাতালে আনা শুরু হয়। রোগীর সংখ্যা এতই বেশি যে হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন