এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ
- নীলফামারী প্রতিনিধি
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:০০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
১৯/০৬/২৬ শুক্রবার নীলফামারী উপজেলা অফিসে নীলফামারী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ-এর ঐচ্ছিক তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারসহ ২৮ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও অনুদান বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দের আওতায় এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন:
জনাব রুহুল আমীন, শিক্ষা অফিসার, নীলফামারী সদর উপজেলা।
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সদর উপজেলা কমান্ড।
বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়, সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সদর উপজেলা কমান্ড।
আবু হানিফা শাহ্, আমীর, নীলফামারী সদর উপজেলা জামায়াত অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সেক্রেটারি, নীলফামারী শহর জামায়াত।
আহমাদ রায়হান, সহকারী সেক্রেটারি, সদর উপজেলা জামায়াত।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নগদ অর্থ ও অনুদান পেয়ে উপকারভোগী ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন