এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুর পৌর কর মেলা, বকেয়া পরিশোধে মিলবে ১০ শতাংশ ছাড়
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে। এতে বকেয়া ও চলতি কর পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা।
সহকারী কর আদায়কারক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
এ ব্যাপারে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌর কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। পৌরবাসীদের আহবান জানাচ্ছি যেন দ্রুত কর পরিশোধ করেন। মেলায় কর পরিশোধ করলে বিশেষ সুবিধা রয়েছে। আসুন পৌর কর পরিশোধ করুন এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হোন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন