এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর ক্যান্সার হাসপাতাল থেকে রোগী নিখোঁজ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজধানীর মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে পারভেজ হোসেন (৪০) নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। ঘটনার দিন সঙ্গে থাকা তার মামা শহিদুল্লাহ আহম্মদ রোববার (২৮ জুন) বিষয়টি জানিয়েছেন। এরআগে ২০ জুন পারভেজ নিখোঁজ হন।
নিখোঁজ পারভেজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক। নিখোঁজের ঘটনায় ২১ জুন তার মামা শহিদুল্লাহ রাজধানীর বনানী থানায় জিডি (১৮১৬) করেছেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
শহিদুল্লাহ আহম্মদ জানান, পারভেজকে ১১ জুন ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাকে নিচে রেখে ফাইল নিয়ে আমি উপর তলায় যাই। এরপর এসে তাকে আর পাইনি। গলায় ক্যান্সারের কারণে সে কথা বলতে পারে না। ৫ দিন সেখানে অপেক্ষা করেও তাকে খুঁজে পাইনি। তার সন্ধানী বনানী থানায় জিডি করেছি।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের মোবাইলফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার বরাত দিয়ে নিখোঁজ পারভেজের মামা শহিদুল্লাহ বলেন, পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত পারভেজকে কোথাও পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন