এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক লাইভে এসে ইউএনওর কাছে ঘুষের টাকা ফেরতের দাবি : প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু শাহীনের কাছে ছেলেকে চাকুরী দেয়ার নাম করে নেয়া ঘুষের টাকা ফেরতের দাবি করেছেন রেহানা বেগম উর্মি নামে এক নারী|
তিনি গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফেসবুক লাইভে এসে টাকা ফেরত চান| ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে| বিকেলে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন| এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছে| তাদের দাবি ইউএনওর কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ার ঘটনাটি সম্পুর্ণ সাজানো| সম্প্রতি বদলির প্রজ্ঞাপন জারির পর ইউএনওর সম্মানহানীর জন্য তৃতীয় একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে তাদের দাবি|
রেহানা বেগম উর্মির ফেসবুক ভিডিও এবং লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে ২১ বছর বয়সি ছেলের চাকুরী প্রার্থনা করে ইউএনওর দেখা করেন তিনি| এসময় ইউএনও তার কাছে গ্রাম পুলিশের চাকুরী দেয়ার নাম করে ৩ লক্ষ টাকা ঘুষ চান| রেহানা বেগম জানান তিনি কয়েকদিন পর ১ লক্ষ আশি হাজার টাকা ইউএনওর হাতে দেন| এরপর সময় কেটে গেলেও তার ছেলের চাকুরী হয়নি| গত তিনমাস আগে তিনি টাকা ফেরত চেয়েছিলেন| কিন্তু ইউএনও সময় চেয়েছিলেন|
পরে ফেসবুকের মাধ্যমে ইউএনওর বদলীর খবর পেলে তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে তার কাছে ঘুষের টাকা ফেরত চান এবং জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন| ফেসবুকের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে প্রকাশিত হয়| ভিডিওতে দেখা যায় ওই নারী কাঁদতে কাঁদতে ইউএনওর কাছে টাকা ফেরত চাচ্ছেন| এসময় ইউএনও বলেন আমিতো আপনাকে চিনতে পারছিনা| এসব নাটক করছেন| মসজিদের ভেতরে ঢুকে বলতে পারবেন| এসময় ওই নারী বলেন মসজিদে গেলে মেনে নেবেন|
এ ঘটনার প্রেক্ষিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু মুঠোফোনে সাংবাদিকদের জানান আসলে ওই নারীকে আমি চিনতে পারছিনা| আমার বিরূদ্ধে কেউ ষড়যন্ত্র করে ঘুষ দেওয়ার নাটক সাজানো হয়েছে| যারা করেছেন তাদেরকে বের করা হবে| ওই নারীর সাথে আমার কখনো দেখা বা কথা হয়নি| আর যে নিয়োগের কথা বলছে সে নিয়োগটি বাতিল করেছি| ওই নারীর ছেলের নামে কোন আবেদনও নেই|
এদিকে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন তেতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা| অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতীও পালন করেন| এসময় তেতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন|
এসময় মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে | বিষয়টি খুব দুঃখজনক| আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার চাই| জেলা প্রশাসক শুকরিয়া পারভিন জানান ঘটনাটি সম্পুর্ণ অসত্য| তদন্ত করে এটি পরিস্কার হয়েছে| ওই নারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে|
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন