এ সম্পর্কিত আরও খবর
অবসরে যাওয়া ১০ শিক্ষককে সংবর্ধনা
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে অবসর নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকালে চন্দ্রগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন আব্দুল কাদের, হানিফ মিয়া, আক্তারুন নেছা, পুতুল রানী সাহা, চামিলু প্রভা চক্রবর্তি, মাহমুদা ইয়াছমিন, ছালেহা বেগম, অনিতা রানি সাহা, কৃষ্ণ লাল দেবনাথ ও আলী আকবর ভূঁইয়া।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকছুদ আলমের সভাপতিত্বে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, সাবেক উপজেলা শিক্ষা অফিসার জগদ্বীশ চন্দ্র দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শামছুদ্দিন বাবুল, শিক্ষক সমিতির সংগঠক আব্দুল কাদের, আলাউদ্দিন আলো, সফিকুল ইসলাম সবুজ, আলতাফ হোসেন ও কফিল উদ্দিন কলেজ পরিচালনা কমিটির সদস্য মনির হোসেনসহ অনেকে।
সংবর্ধিত শিক্ষক হানিফ মিয়া বলেন, আমি জীবনের সবটুকু দিয়েই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। এ চেষ্টা সবসময় ছিল। আজকের এ সংবর্ধনা আমাদের জন্য বড় প্রাপ্তি।
বক্তারা বলেন, অবসর নেওয়া শিক্ষকদের অবদান ছোট করে দেখার সুযোগ নেই। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের কল্যাণেও কাজ করছে। এজন্য শিক্ষকরা যেন শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে আন্তরিকতার সঙ্গে পাঠদান করাতে হবে। এতে শিশুরা বিদ্যালয়ে এসে আনন্দমুখর হয়ে পড়ালেখায় মনোযোগী হবে। এসময় বিদায়ী সংবর্ধনার মাধ্যমের তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন