এ সম্পর্কিত আরও খবর
আমীরে জামায়াতের আর্থিক সহায়তা পেল রায়পুরে মা-বোন হারানো সিফাত
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও ৩ বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা শহরের আহমদ যায়েদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিফাতের কাছে চেকটি হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আবদুল আউয়াল রাসেল ও পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম ও সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।
প্রসঙ্গত, ২৫ জুন সকালে রায়পুরে ভাড়া বাসায় সিফাতের মা শাহিনুর বেগম ও তিন বোন সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিপাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত অন্তর মজুমদারকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে সেও মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন