এ সম্পর্কিত আরও খবর
এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
টানা ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সোমবার (১৩ জুলাই) সকালে জলাবদ্ধতায় আটকে পড়া শিক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
সকালে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল ও আশপাশের এলাকা থেকে কুসিকের কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রশাসক নিজেই শিক্ষার্থীদের নিরাপদে পরীক্ষার হলে পৌঁছে দেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও শিক্ষার্থীদের সহায়তা করেন।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসা কুড়ায়। দুর্যোগের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় অনেকেই কুসিক প্রশাসকের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। জলাবদ্ধতার মধ্যে তাদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি এড়ানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে নগরীর খাল দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান আরও জোরদার করা হবে, যাতে নগরবাসীকে এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন