এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ আলম। বুধবার (২২ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি করে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, স্ক্র ড্রাইভার, একটি রেঞ্চ, দুইটি চাকু, একটি চাপাতি, একটি রাম দা, একটি কিরিচ, দুইটি কোরাবাড়ি, তিনটি মোবাইল, দুইটি নি ক্যাপ, বেডশীটের অংশবিশেষ, একটি ছেড়া লুঙ্গি জব্দ করা হয়।
গ্রেপ্তার মোক্তারুজ্জামান রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে, মাসুদ একই উপজেলার চর কাছিয়া গ্রামের শামু মাঝির ছেলে, সাদেক চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আলী আহমদ মালের ছেলে ও মানিক একই উপজেলার গন্ডামারা গ্রামের আব্দুল লতিফ বেপারীর ছেলে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন