এ সম্পর্কিত আরও খবর
নারীরা ভোটের মাধ্যমে জামায়াতের মিথ্যাচারের জবাব দিবে: খায়ের ভূঁইয়া
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের ধানের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, একটি দল (জামায়াত) বাড়িতে-বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচারণার নামে মানুষকে ভুল বুঝাচ্ছে। ইসলামের অপব্যাখ্যা করছে। ধর্মের দোহাই দিয়ে, ভোট চাচ্ছে। কিন্তু গ্রামের নারীরা খুবই সচেতন ও জ্ঞানী। তারা মিথ্যাচারের জবাব ভোটের মাধ্যমে দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও কয়েকটি বাড়িতে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন,“লক্ষ্মীপুর-২ আসনে গত ১৭ বছর টেকসই উন্নয়ন হয়নি। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামীলীগ টাকা লুট করেছে। এমপি থাকাকালীন যে উন্নয়ন কাজগুলো করেছি,এখনও তাই রয়েছে। আসলে বিএনপি মানেই উন্নয়ন। আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল। বিএনপি দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। দেশের উন্নয়নে কাজ করে। আগামীতে সরকার গঠন করলে অগ্রাধিকারের ভিত্তিতে টুমচরে রাস্তাঘাট, শিক্ষা, ব্রীজ-কালভার্ট, কৃষিসহ সকল সেক্টরে উন্নয়ন করবে।”
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, যুবদল নেতা আমির আহমেদ রাজু, টুমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিএনপি নেতা জামাল হোসেনসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন