এ সম্পর্কিত আরও খবর
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ট্রান্সফরমার মেরামত, সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কাঁটার জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা টানা পর্যন্ত টানা ৯ ঘণ্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন