এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালী সরকারি কলেজে পরিবহন ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:২১ এএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালী সরকারি কলেজে নিজস্ব পরিবহন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের সহস্ত্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা জানান, জাতীয় শিক্ষা বোর্ড তথা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নোয়াখালী সরকারি কলেজ। এই কলেজে নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষীপুর ও ফেনী জেলার অনেক শিক্ষার্থী অধ্যায়নরত। কলেজের নিজস্ব আবাসন ব্যবস্থা কম থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ বাসা বাড়ি থেকে যাতায়াত করে।
তারা আরও জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা গণপরিবহণে ক্যাম্পাসে আসে। গণপরিবনে বিভিন্ন সময় চালকদের দুর্ব্যবহার ও গণপরিবহণ শ্রমিকদের হেনস্তার শিকার হয় শিক্ষার্থীরা। এছাড়াও অদক্ষ, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ির কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো না কোনো শিক্ষার্থী। সবশেষ গত ৪ নভেম্বর কলেজ থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ও হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান নিহত হন।
দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিজস্ব পরিবহন নেই। দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন