এ সম্পর্কিত আরও খবর
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি প্রধান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের হত্যা আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনার বিস্তারিত তদন্ত করছে। হত্যার মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলিসহ প্রধান শুটার মো. রহিম (৪৫)কে শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে নরসিংদীর মাধবদী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এবং মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ৭ জানুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে, যখন পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের গলিতে আজিজুর রহমান মুছাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের স্ত্রী তেজগাঁও থানায় চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত রহিমসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি প্রধান আরও জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদ (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ডিবির অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ চলবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন