এ সম্পর্কিত আরও খবর
হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছর, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুদকের মামলায় এই রায় ঘোষণা করা হয়।
মামলায় মোট ১৮ জন আসামি ছিলেন, যাদের মধ্যে রয়েছেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মামলায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারসহ সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হওয়া সত্ত্বেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন