এ সম্পর্কিত আরও খবর
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।
এ তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
এ সময় ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুপ মন্তব্যের প্রমাণস্বরূপ ভিডিও জমা দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন