এ সম্পর্কিত আরও খবর
বসন্ত ও ভালোবাসা দিবসে ঘিরে সরগরম শাহবাগের ফুলের হাট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
বিশ্ব ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব ঘিরে কর্মব্যস্ত শাহবাগের পাইকারি ফুলের বাজার। থরে থরে সাজানো গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের কেনা-বেচা চলে রাতভর। নির্বাচনসহ নানা কারণে গেল কয়েকদিন কিছুটা কম বিক্রি হলেও দুই দিবস ঘিরে বিক্রি বেড়েছে কয়েকগুণ।
যে রাতে ভালোবাসা শুধু কবিতায় নয়, গোলাপ, রজনিগন্ধা হয়ে ট্রাকে ট্রাকে ঢুকে পড়ে নগরের পাইকারি বাজারে।
ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব ঘিরে শুক্রবার মধ্যরাতে শাহবাগের ফুলের বাজারে জমে ওঠে কেনাকাটা। গ্রামবাংলার মাঠ থেকে ছুটে আসা রঙিন চিঠি সকাল হতেই পৌঁছে যাবে প্রিয়জনের ঠিকানায়।
ক্রেতা বিক্রেতার হাঁকা ডাক আর শ্রমিকদের ব্যস্ততায় সরগরম পুরো এলাকা। ফুলের রাজ্যে হারিয়ে উচ্ছ্বসিত আগন্তুক ক্রেতারা। দোকানে দোকানো সাজানো গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ নানা ফুলের মাতোয়ারা ক্রেতা বিক্রেতা। গেল যেকোনো বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে জানান রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা। বসন্তের সকালে ভালোবাসার ফুল ছড়িয়ে পড়বে রাজধানীর অলিগলিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন