এ সম্পর্কিত আরও খবর
ক্যাম্পাসে কমনরুমের ব্যবস্থাসহ হাবিপ্রবি ছাত্রীসংস্থার ১২ দাবি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কমনরুম, বিশ্রামাগার ও নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ ১২ দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রীসংস্থা হাবিপ্রবি শাখা।
বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির পিএস মহিউদ্দিন আহমেদের হাতে তারা এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রীসংস্থা হাবিপ্রবি শাখার সভানেত্রী মোছা. আয়মনা মুনসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেত্রীবৃন্দ।
স্মারকলিপিতে তারা একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা করা এবং ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, একাডেমিক বিল্ডিং ১ ও কাজী নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিং এ নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ড. কুদরতি খুদা একাডেমিক বিল্ডিং এর ৩য় ও ৬ষ্ঠ তলায় মেয়েদের জন্য নামাজ রুম ও অযুর ব্যবস্থা করা, টিএসসি সপ্তাহে ৭ দিন চালু রাখা এবং চেয়ার টেবিলের সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি জানান।
স্মারকলিপি হস্তান্তর শেষে সভানেত্রী আয়মনা মুনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। আমরা চাই একটি নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস। এজন্যই প্রশাসনের প্রতি আমাদের দাবি— কমনরুম স্থাপন, ছাত্রীদের বিশ্রামাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। আমরা আশা করি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন