এ সম্পর্কিত আরও খবর
জবিতে ছাত্রীসংস্থার হিজাব বিতরণ কর্মসূচি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচির আয়োজন করে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় কর্মসূচির দ্বিতীয় দিন। এর আগে মঙ্গলবার পালিত হয় প্রথম দিনের কার্যক্রম।
আয়োজকরা জানিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেন এক হাজার ১৫ জন নারী শিক্ষার্থী। তাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী বুধবার হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনো সংগ্রহ করেননি, তাদের কাছেও হিজাব পৌঁছে দেওয়া হবে বলে জানান সংগঠনের নেত্রীরা।
জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না— উভয়েরই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা মূলত এই বার্তাই দিতে চাই যে, হিজাব কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষা ও মর্যাদার প্রতীক। হিজাব নিয়ে নারী শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।
আরেক নেত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছাতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। এক হাজারের বেশি নারী শিক্ষার্থীর কাছে আমাদের বার্তা পৌঁছাতে পেরেছি।
কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী সামিয়া বলেন, আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এখানে শুধু মডেস্টি প্রচারই নয়, আমাদের পারস্পরিক সংযোগও বাড়ছে। ক্যাম্পাসে আসার অনুপ্রেরণাও জোগাচ্ছে এসব আয়োজন। আমি মনে করি, এমন ইতিবাচক কর্মসূচি অন্যান্য সংগঠনগুলোরও আয়োজন করা উচিত।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন