এ সম্পর্কিত আরও খবর
সৃজনশীল নানা উদ্যোগে দর্শকদের মন কাড়তে প্রস্তুত জ্যাকলিন কাব্য
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে ক্যারিয়ারকে সমৃদ্ধ করে এগিয়ে চলেছেন তরুণ প্রজন্মের গুণী শিল্পী জ্যাকলিন কাব্য। লেখক, কবি, অভিনেত্রী ও মডেল- এই চার পরিচয়েই তিনি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতার নজর কাড়তে সক্ষম হয়েছেন। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে তার লেখা গান ‘তোমাকে পেয়েছি কপালের জোড়ে’—যেখানে নিজেই মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
মিউজিক ভিডিও সম্পর্কে জ্যাকলিন বলেন, "অত্যন্ত মনোরম লোকেশনে গানটির শুটিং হয়েছে। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। অনেকে ফোন করে কাজের প্রশংসাও করছেন।"
বর্তমানে লেখালেখি নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। তার প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ হলো— ‘কাব্য জয়’, ‘প্রণয়ের দেবতা’ এবং ‘মানুষ মূলত মেঘের মতোন’। আসন্ন একুশে বইমেলাকে সামনে রেখে নতুন একটি কাব্যগ্রন্থের প্রস্তুতিও চলছে বলে জানান জ্যাকলিন।
নিজের কাজ নিয়ে তিনি বলেন, "নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে ভালো লাগে। সম্প্রতি কিছু পরীক্ষামূলক ফটোশুট করেছি। কাজের মধ্যেই প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করি।"
এছাড়াও দেশীয় ফ্যাশন নিয়েও কাজ করছেন জ্যাকলিন কাব্য। বিশ্বরঙ, মিরা, ইয়ারান ব্লু, ঘণঝ ভধংযরড়হসহ একাধিক ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি রিয়েলমার্ট বিডি ও এনএফসি কার্ড ডট কমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত আছেন। একই সঙ্গে কাকতাড়ুয়া প্রোডাকশনের ব্র্যান্ড মডেল ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন