এ সম্পর্কিত আরও খবর
বড় তারকাদের মতো পারিশ্রমিক পাই না
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী। তিন দশকের বেশি অভিনয় ক্যারিয়ার তার। ঝুলিতে আছে বহু কালজয়ী সিনেমা। অভিনয়কে নিজের ধ্যানজ্ঞান মানলেও এখনো বলিউডের বড় তারকাদের মতো পারিশ্রমিক পান না তিনি, বরং এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন বলেও জানান অভিনেতা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ জানান, তিনি এখনো অনেক কম টাকা পারিশ্রমিক পান। শাহরুখ-সালমানের মতো এত টাকা পান না। দুই বছর আগেও একই কথা বলেছিলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা।
‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর জন্য নিশ্চয়ই ভালো পারিশ্রমিক পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে মনোজ বলেন, আমি যত টাকাই পাই না কেন, তা কখনোই যথেষ্ট নয়। বড় তারকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তা আমি পাই না। বরং লড়াই চালিয়ে যাচ্ছি।
‘জুগনু’ ছবির উদাহরণ টেনে মনোজ বলেন, আমি যদি অত টাকা পারিশ্রমিক নিতাম, তাহলে ছবিটি তৈরিই হতো না। মাঝে মাঝে আমাদের টাকা রেখে যেতে হয় যাতে আমাদের ভেতরে যে শিল্পী আছে, সে খুশি থাকে এবং ভালো ছবি তৈরি করা যায়। আমি অনেক ছোট ছবির জন্য বাজেটের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নিতাম। কারণ, আমি গল্প এবং আবেগে বিশ্বাস করতাম। একবার হ্যাঁ বললে, আমি আমার সর্বস্ব দিই, কখনো পিছিয়ে আসি না।
বয়স ৫৬-তেও দারুণ ফিট মনোজ। কীভাবে নিজেকে মেনটেইন করেন অভিনেতা? বিগত ১৪ বছর ধরে রাতে খাবার খান না তিনি, জানান নিজেই। মনোজ বলেন, সূর্য ডোবার পর আমার বাড়িতে আর কোনো খাবার থাকে না। এভাবেই অভ্যাস গড়ে তুলেছি। তবে সকাল এবং দুপুরের খাবার আমি খাই। ওটা বাদ দিই না।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন