এ সম্পর্কিত আরও খবর
সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
ঢালিউডে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে হাজির হচ্ছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিনেমার ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।
সেন্ট্রাল চরিত্রে থাকছেন আলোচিত নায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।ফার্স্টলুক দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে—‘বরবাদ’-এর চেয়ে কি এবার আরও ভয়ংকর দৃশ্য থাকবে? নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, এবার ভায়োলেন্স ও অন্ধকার জগতের এমন এক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা ঢাকাই সিনেমায় সাধারণত দেখা যায় না।
ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানে সিয়াম বলেন, চরিত্রের জন্য তিনি ৯ মাস কঠোর পরিশ্রম করেছেন। সিনেমা দেখাবে, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ধ্বংসাত্মক হতে পারে।ফার্স্টলুকে দেখা যায়, ধবধবে সাদা ঘরের মেঝে ছোপ ছোপ রক্তে ভরা। বাথটাবে নিথর পড়ে আছে একটি বাঘ। পাশে দাঁড়ানো সিয়াম এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল ধরে রক্তাক্ত বাঘের দিকে গুলি ছুড়ছেন। তার মুখে ধ্বংসাত্মক ও বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে থাকা গোলাপ ফুল দেখায়, ‘রাক্ষস’ কোনো সাধারণ সিনেমা নয়।সিনেমার কিছু অংশের শুটিং শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন