এ সম্পর্কিত আরও খবর
হাদীকে উৎসর্গ করে আজাদের নতুন গান রিলিজ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বাংলা সঙ্গীত জগতে নতুন মৌলিক গান “বাংলাদেশটা সবার” প্রকাশিত হয়েছে। গানটি শহীদ ওসমান হাদীর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও দেশপ্রেমকে কেন্দ্র করে রচিত।
গানের কথা লিখেছেন রিফাত বিন ইসলাম, সুর ও কণ্ঠ দিয়েছেন তারিক বিন আজাদ নিজেই। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন হাফিজ আবরার, ভিডিও চিত্র ধারণ করেছেন আহমেদ সাইদ। সদ্য প্রকাশিত গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
শিল্পী তারিক বিন আজাদ বলেন, “হাদী ভাইয়ের দেশপ্রেমের জন্য যেভাবে জীবন দিয়েছেন, সেই আবেগকে সুর ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
উল্লেখ্য, পেশায় একজন প্রভাষক হলেও তারিক বিন আজাদ বাংলাদেশের সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে সমাদৃত শিল্পী। তার সৃষ্টিশীলতায় প্রায় একশর কাছাকাছি গান প্রকাশিত হয়েছে।
গানটি শুনতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=EcVjlzJf6Yg
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন