এ সম্পর্কিত আরও খবর
‘অ্যাভাটার ফোর’ সিনেমার মুক্তির তারিখ জানাল ডিজনি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
-
সংগৃহীত
‘অ্যাভাটার’ সিরিজ বরাবরই দর্শকদের জন্য এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতার নাম। বাস্তবতার গণ্ডি ছাড়িয়ে কল্পলোকের ভিজ্যুয়াল ভ্রমণ উপহার দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এমন প্রেক্ষাপটে আবারও সেই জগতে ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য এলো নতুন আপডেট।
সম্প্রতি ওয়াল্ট ডিজনি তাদের স্টুডিও রিলিজ ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার ৪’-এর সম্ভাব্য মুক্তির সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
তবে ভক্তদের জন্য কিছুটা হতাশার খবরও রয়েছে—নতুন কিস্তিটি দেখতে অপেক্ষা করতে হবে আগের চেয়ে আরও দীর্ঘ সময়। ভারতীয় গণমাধ্যম ইয়নের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডিজনি জানিয়েছে, ‘অ্যাভাটার ফোর’ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২১ ডিসেম্বর ২০২৯। তবে এই তারিখ এখনও চূড়ান্ত নয় পরিস্থিতি অনুযায়ী বদলাতেও পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি পোস্টের মাধ্যমে এই সম্ভাব্য সূচির তথ্য সামনে আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।
পরিচালক জেমস ক্যামেরনের হাত ধরে নির্মিত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে আসছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির অল্প সময়ের মধ্যেই ছবিটির আয় ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। পাশাপাশি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ `সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট' বিভাগে মনোনয়নও পায়।
‘অ্যাভাটার’ সিরিজের প্রতিটি কিস্তি নির্মাণে দীর্ঘ সময় লাগে এর পেছনে রয়েছে উন্নতমানের ভিজ্যুয়াল ইফেক্ট, জটিল পানির নিচে চিত্রায়ন এবং বিস্তৃত গল্পের পরিধি। জানা গেছে, আসন্ন অ্যাভাটার ৪ এর কিছু দৃশ্য ইতোমধ্যেই ধারণ করা হয়েছে, বিশেষ করে শিশু চরিত্রগুলোর বয়সের ধারাবাহিকতা বজায় রাখতে। তবে পুরো প্রযোজনা কাজ শুরু হতে এখনও কিছুটা সময় লাগতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন