এ সম্পর্কিত আরও খবর
বৈশাখের নতুন গান গাইলেন মনির খান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও নন্দিত সংগীতশিল্পী মনির খান। সম্প্রতি তিনি গীতিকার, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মিথুনের লেখা একটি বৈশাখের গান গেয়েছেন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আশরাফ। ‘নতুনের আহবানে’ কথার গানটি এরই মধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি রেকর্ড করা হয়েছে বাংলাদেশ বেতারের টান্সক্রিপশন সার্ভিসের জন্য।
শিল্পী মনির খান বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানিয়ে মিজানুর রহমান মিথুনের লেখা গানটি দারুণ হয়েছে। আলী আশরাফ ভাই গানটির চমৎকার সুর করেছেন। গানের প্রতিটি কথা আমার কাছে ভালো লেগেছে। নতুন বছরের শ্রোতারা গানটি শুনে নতুন উদ্যমে বছর শুরু করার প্রেরণা পাবেন বলে আমি মনে করছি।’
গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক আলী আশরাফ বলেন, ‘এর আগেও আমি মিজানুর রহমান মিথুনের লেখা গান করেছি। পহেলা বৈশাখের গানটিও তিনি সুন্দর লিখেছেন। গানটিতে তিনি বৈশাখের আবহ মনোমুগ্ধকরভাবে তুলে ধরেছেন। সেই সঙ্গে মনির খান তার দরাজ কণ্ঠে অসাধারণ গায়কীতে গানটিতে প্রাণ দিয়েছেন। গানটি সবাই পছন্দ করবেন বলে আমি আশা করছি।’
বৈশাখের গানটি প্রসঙ্গে গীতিকার মিজানুর রহমান মিথুন বলেন, ‘যাদের গান শুনে আমাদের প্রজন্ম সংগীতপ্রেমী হয়েছে- জনপ্রিয় শিল্পী মনির খান তাদের একজন। তার জন্য গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পহেলা বৈশাখ উপলক্ষে লেখা এ গানটি মনির ভাই তার জাদুকরী কণ্ঠে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বৈশাখের গানটি রেকর্ডিংয়ের জন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা শ্রদ্ধেয় ইয়াসমিন আক্তার আপার অবদান অনেক। তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন