এ সম্পর্কিত আরও খবর
নতুনভাবে আসছে বৈশাখের গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
-
সংগৃহীত
বৈশাখেসংগীত প্রর জনপ্রিয় এ গানটি এবার নতুন করে নতুন আয়োজনে নতুন প্রজন্মের দর্শক-শ্রোতার কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে একটি দেশীয় যোজনা সংস্থা। এবারও নতুন সংগীতায়োজনে রয়েছেন গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটির নতুন সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন তিনি।
শওকত আলী ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’
গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সম্প্রতি রাজধানীর তিনশ’ ফিট এলাকায় এর মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবারের বৈশাখকে কেন্দ্র করে শিগগিরই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পাবে গানটি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন