এ সম্পর্কিত আরও খবর
বৈশাখের দিন কোক স্টুডিওর ওপেন কনসার্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
আবারও দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালির দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বড় উৎসব। এই আনন্দকে আরও রঙিন করতে প্রস্তুতি নিচ্ছে দেশের সংগীতজগৎ। নতুন বছরকে বরণ করতে ঢাকার নানা প্রান্তে বসছে জাঁকজমকপূর্ণ কনসার্টের আসর।
এবারের বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। উৎসবের দিন অর্থাৎ ১৪ এপ্রিল বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’ এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উন্মুক্ত আয়োজনে অংশ নিতে।
যেহেতু কনসার্টটিতে সবাইকে একসঙ্গে মেতে ওঠার জন্য সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই এটিকে একটি ওপেন কনসার্ট হিসেবেই ধারণা করা হচ্ছে।
কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল এমনটাই বার্তা তাদের।
পহেলা বৈশাখের এই আনন্দ শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই। জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুটও এই উৎসবে যোগ দিচ্ছে ভিন্ন মাত্রায়। রক ও লোকসংগীতের অনন্য স্বাদে দর্শকদের মাতাতে এদিন তিনটি পৃথক বিশ্ববিদ্যালয়ে গান শোনাবে ব্যান্ডটি। ১৪ এপ্রিল সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টের আমন্ত্রণে শুরু হবে তাদের প্রথম পরিবেশনা। এরপর বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সেখানে পারফর্ম করবে তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন