এ সম্পর্কিত আরও খবর
অভিনেত্রী বন্যা মির্জার বাবার ইন্তেকাল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বন্যার বাবা মির্জা এনামুল বারি ফারুক। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার একজন গৃহিণী। চার কন্যাসন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।
উল্লেখ্য একসময় ছোট পর্দায় নিয়মিত দেখা যেত বন্যা মির্জাকে। মঞ্চ ও টেলিভিশনে তার কাজ দর্শকদের প্রশংসা পেয়েছে। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ চিত্র ৭১’ ও ‘পিতা’।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন