এ সম্পর্কিত আরও খবর
জেনিফার-করনকে ঘিরে বিয়ের গুঞ্জন, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে
- বিনোদন প্রতিবেদক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
এ মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রী জেনিফার উইংগেট ও করণ ওয়াহিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে বিয়ের গুঞ্জন। ভক্ত-অনুরাগীদের জল্পনা— খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের দিনক্ষণ সবই নাকি ঠিক করা হয়ে গেছে, এখন শুধু আয়োজনের অপেক্ষা। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরেই এই জল্পনা ছড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে বিয়েসংক্রান্ত একটি পোস্টে জেনিফারের মন্তব্য থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ‘ওয়েডিং ড্যান্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে একটি নবদম্পতির ছবি শেয়ার করে লেখা ছিল— আপনারাও কি এমন আয়োজন চান? চাইলে মন্তব্যে ‘ড্যান্স’ লিখুন, বিস্তারিত জানানো হবে।
সেই নির্দেশনা অনুযায়ী জেনিফার মন্তব্য করেন— ‘ড্যান্স, প্লিজ’। এরপরই বিষয়টি নজরে আসে ভক্তদের। অনেকে ধারণা করেন, হয়তো বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও কিছুক্ষণ পর তিনি সেই মন্তব্যটি মুছে ফেলেন।
এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কেউ কেউ মন্তব্য করেন, জেনিফার অবশেষে নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন— এমন আশা তারা করছেন। তবে এই গুঞ্জন নিয়ে অনেকেই বিভ্রান্তিও প্রকাশ করেন।
এর আগে ২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট। পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন।
অন্যদিকে করণ ওয়াহির সঙ্গে জেনিফারের নাম জড়ানোর বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে। তবে করণ ওয়াহি এক পোস্টে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি লেখেন, সস্তা প্রচারের মাধ্যমে তাদের নিয়ে অতিরঞ্জিত খবর ছড়ানো হচ্ছে।
পরে জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে করণ ওয়াহি আরও জানান, কিছু সম্পর্ক ও বন্ধন প্রেমের থেকেও গভীর হতে পারে। এতে করে বিয়ের গুঞ্জন আরও একবার নাকচ হয়ে যায়। ফলে এখন প্রশ্ন থেকে যাচ্ছে— আদৌ কি এমন কোনো পরিকল্পনা আছে, নাকি সবই ভক্তদের জল্পনা?
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন