এ সম্পর্কিত আরও খবর
বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। চ্যানেল আই-এর ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক টকশো ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া এই তারকা নতুন জীবন শুরু করেছেন।
তার বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী। অনুভূতি ব্যক্ত করে তিনি জানান, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি।’
দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন