এ সম্পর্কিত আরও খবর
দুরেফিশান সেলিমের বিয়ে নিয়ে তোলপাড়
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে ফের সরব সামাজিক মাধ্যম। এবার তার বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যদিও অভিনেত্রী বা যাকে ঘিরে এ গুঞ্জন, তাদের কেউই এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় দুরেফিশানের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও পেয়েছেন।
তারকাদের প্রেম বা বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছিল। তবে সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে তার নাম জড়িয়েছে পাকিস্তানের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও টিকটকার রজব ভাটের সঙ্গে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, দুরেফিশান ও রজব ভাটের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি তারা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলেও গুঞ্জন ছড়ানো হয়। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেক ভক্ত-অনুরাগীও পুরো বিষয়টিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
এ গুঞ্জনের মধ্যেই আলোচনায় আসে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য। তিনি বলেন, “এগুলো দেখার এবং শোনার আগে আমি কেন অন্ধ ও বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এ মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।”
যশওয়া আনজুমের এই মন্তব্যের পর অনেকের ধারণা, বিয়ের খবরটি কেবল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব। তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম কিংবা রজব ভাট, কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন