এ সম্পর্কিত আরও খবর
এরশাদ হাসানের একক অভিনয়ে নতুন নাটক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
নাট্যশিল্পী মো. এরশাদ হাসানের একক অভিনীত নাটক ‘ভাসানে উজান’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এর মঞ্চায়ন হয়।
উদ্বোধনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের জন্য নাটকটির প্রেস শো অনুষ্ঠিত হয়।
দস্তয়েভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়।
মঞ্চ ও আলো পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন, সংগীতে হামিদুর রহমান পাপ্পু, পোশাকে এনাম তারা ও সাকি আশরাফ বোয়ারী, কোরিওগ্রাফিতে রবিন বসাক এবং রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন