এ সম্পর্কিত আরও খবর
নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই থাকবে নারী: প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী থাকবেন। তারা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করবেন। শহরেও এ কার্যক্রম থাকবে, তবে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলে।
তিনি জানান, এসব স্বাস্থ্যকর্মী মানুষের খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরি করবেন। সারাদেশে মানুষকে সুস্থ রাখা সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
খাল খননের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। তাই পানি সংরক্ষণে খাল খনন জরুরি।
হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, অপরিকল্পিতভাবে নতুন রাস্তা নির্মাণ করলে ফসলের ক্ষতি হতে পারে।
স্বাস্থ্যসেবা উন্নয়নে সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি।
এছাড়া পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের সচেতন করতে পারলে তারা পরিবারেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন