এ সম্পর্কিত আরও খবর
ঢামেকে আকস্মিক অভিযানে অর্ধশত দালাল আটক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:১৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমাতে এবার আকস্মিক অভিযানে নেমেছে জাতীয় গোয়েন্দা সংস্থা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে।
হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সেখানে তাদের ছাড়াতে অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়।
জানা গেছে, মোবাইল কোর্ট বসিয়ে আটকদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তবে তাদের মধ্যে কে কী সাজা পেয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন