এ সম্পর্কিত আরও খবর
কবিতা ওসমান হাদি
- ম ম মোস্তাকিম বিল্লাহ
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
-
শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
একটা গুলি,শুধু শরীর ভেদ করেনি
ভেদ করেছে- মায়ের বুক, ভাইয়ের স্বপ্ন
আর দেশের বিবেক।
রাস্তায় পড়ে থাকা রক্তের দাগে
আজও লেখা আছে তোমার নাম
চোখের জ্বলে লেখা
এই দেশ একদিন পড়বে-"ওসমান হাদি"।
তুমি পড়ে গেলে
কিন্তু পড়ে গেল না সত্য,
নুয়ে গেল না প্রতিবাদ
আজ আরও জোরে কথা বলছে।
যে বুকে সাহস ছিল
দারাজ কণ্ঠে আধিপত্যের বিরুদ্ধে হুংকার
সেই বুকেই আজ ক্ষত—
আর সেই ক্ষত থেকেই
জন্ম নিচ্ছে হাজার হাদি।
এই দেশ জানে
কিছু মানুষ মরেও মরে না—
তারা ইতিহাস হয়ে বেঁচে থাকে
তারা হাঁটছে আগামীর পুরো বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন