এ সম্পর্কিত আরও খবর
শোকের উৎসব
- ম ম মোস্তাকিম বিল্লাহ
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
-
ছবি: সংগৃহিত
যে হায়েনারা জেগেছিল নিরীহের প্রাসাদে
ঘর সরকার নিয়ে এক প্রভুকে ভুলে
নতুন এক প্রভুত্ব কায়েম করছিলো
আজ সেই পিশে গেছে তেড়ে আসা বিক্ষুদ্ধ মিছিলে।
নির্জন শোকের ভেতরে দেখি
এক হাঙ্গরের হাসি
নেকড়েদের নৃত্যে এ
কোন প্রেতের শহরে বেঁচে আছি?
শিরায় শিরায় ভীষণ শ্বাপদের হুঙ্কার-
রাষ্ট্রপিন্ড জুড়ে রক্তবন্যা বয়ে যায় যে লাল নদী রাজাকারের চেতনা বিক্রির বীর্যপ্রেম
ধারণ করে এই পৈশাচিক উৎসব।
আয় শহীদেরা ফিরে আয়
মাতৃভূমিতে এসেছে আজ নতুন সকাল
কালো ডানার পশ্চিমের শকুন
পালিয়ে গেছে বহুদূর,
পাখিরা ডানা মেলে স্বাধীন মুক্ত আকাশে।
কাঁদো হে মর্মরিত কাঙালেরা!
বেদনার্ত বোহেমিয়ানে আমাদের এক একত্ববাদে আজ আমি সেজদায় শিক্ত
অশ্রু ঝরছিল দুচোখে আনন্দ, শোকের উৎসবে।
১৪ মাঘ ১৪৩১
লালবাগ, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন